সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০অক্টোবর) বিকেলে শুকদেবপুর ব্লকে অনুষ্ঠিত এ সমাবেশে কৃষকদের কে বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকার দমন ও ফসলী জমিতে জৈব সার ব্যবহারের গুরুত্ব মাটি পরিক্ষা করে আলুর জমিতে সার ব্যবহার সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
উক্ত সমাবেশে সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সুভাষ চন্দ্র, তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত হোসেন,উপ সহকারী কৃষি কর্মকর্তা একিন আলী, মাইনুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, জৈব সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং ফসল উৎপাদনও টেকসই হয়। পাশাপাশি ক্ষতিকর পোকা দমনে সঠিক পদ্ধতি অনুসরণ করলে কৃষকরা ভালো ফলন পাবেন। কৃষক সমাবেশে স্থানীয় কৃষকরা উপস্থিত হয়ে অভিজ্ঞতা বিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে ধারণা লাভ করেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments