স্টাফ রিপোটার : এ বছরের জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হল 'আমার বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু' আলোচনা সভা ও কবিতাপাঠ।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলালের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে কে এম রহমতুল্লাহ এমপি, কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, কবি কামাল চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, কবি সৈয়দ আল ফারুক, কবি আসাদ মান্নান, কবি সোহরাব হোসাইন, কবি দিলারা হাফিজ, আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠানে সপ্রাণ অংশ নেন।
বঙ্গবন্ধু স্মরণে কবিতাপাঠের পাশাপাশি আলোচকবৃন্দ জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জীবন ও সমাজ গড়ার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার কথা বলেন।
সভাশেষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পু ...
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
সব মন্তব্য
No Comments