স্টাফ রিপোর্টার: সুশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন। তিনি বলেছেন, শিশুদের বিদ্যালয়মুখী করা এবং ঝরে পড়া রোধে বিশ্বখাদ্য কর্মসূচির সহায়তায় সরকার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ শুরু করেছে। যা শিক্ষার্থীদের মেধাবিকাশ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে।
আজ রবিবার (২৯ মার্চ) ঝিকরগাছা উপজেলায় ঝিকরগাছা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার সরবরাহ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। ঝিকরগাছা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোস্তফা কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়ালীয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আখতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আব্দুস সামাদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাহিদ হাসান শামীম, প্রধান শিক্ষক ইকবাল আহমেদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সুশীলনের প্রকল্প কর্মকর্তা মো. জাবেদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পুষ্টির অভাব ও বিদ্যালয় চলাকালীন শিশুদের স্বল্পকালীন ক্ষুধা দূরীকরণেও সহায়ক ভূমিকা পালন করে। ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পড়ালেখায় আরো মনোযোগী হবে এবং বিদ্যালয়ে আসতে আগ্রহী হবে। এই কর্মসূচি শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও সহায়তা করবে। পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চালু হবে বলে তিনি জানান।
স্বাগত বক্তব্যে জানানো হয়, স্কুল ফিডিং কর্মসূচি সরকারের একটি ব্যাতিক্রমী উদ্যোগ। এই কর্মসূচির আওতায় সরকারের নির্দেশনা অনুযায়ী, ঝিকরগাছা উপজেলার ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার ৪৩০জন শিক্ষার্থীকে পুষ্টিকর বনরুটি, কলা বা স্থানীয় মৌসুমী ফল ও সেদ্ধ ডিম সরবরাহ করবে সুশীলন। এছাড়া ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ বিতরণ করা হবে। এতে প্রয়োজনীয় শক্তি, প্রোটিন ও ভিটামিনের যোগান পাবে শিক্ষার্থীরা, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের ঝরে পড়ার হার কমবে এবং একটি সুস্থ, শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে উঠবে। এই প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয় অনুষ্ঠানে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments