রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
সোমবার দুপুরে নগরীর সরস্বতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের অভিযোগ, আটক মাহমুদুর রহমান দীর্ঘদিন ধরে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে এলাকায় ইভটিজিং, মাদক কারবার, চুরি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
অভিযানের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা কিশোর গ্যাং দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ ও তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্ত মাহমুদুর রহমান বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments