ডেস্ক রিপাের্ট: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে রবিবার নর্থ লন্ডনের দর্জি প্যাভেলিয়নে এক উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ উৎসব ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে বসেও বাংলা নববর্ষকে বরণ করে নিতে এবং সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে এ আয়োজন ছিল প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। সংগঠনের সভাপতি ডঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাতের পরিচালনায় সভায় গত দুই বছরের কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সংগঠনের কোষাধ্যক্ষ অজিত সাহা আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপন করেন, যা উপস্থিত সদস্যদের মধ্যে স্বচ্ছতা ও আস্থার প্রতিফলন ঘটায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার ড. এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর আজিম। ভারপ্রাপ্ত হাই কমিশনার তাঁর বক্তব্যে প্রবাসে বাংলা সংস্কৃতি লালন ও ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরা হয়।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী ভিডিও বার্তার মাধ্যমে সংগঠনটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রবাসে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন।
সাধারণ সভা শেষে শুরু হয় বর্ষবরণের মূল আয়োজন। এ পর্বে স্বাগত বক্তব্য রাখেন বর্ষবরণ আয়োজনের আহবায়ক এবং সংগঠনের বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান অধীর রঞ্জন দাস।
এরপর গান, কবিতা ও নৃত্যের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। সংগঠনের স্বনামধন্য সদস্য শিল্পীদের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত জনপ্রিয় শিল্পীগণ তাঁদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল বাঙালিয়ানা, আনন্দ ও মিলনের আবহ।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্য, কার্যকরী ও আজীবন সদস্যদের পাশাপাশি সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিনিয়র অ্যালামনাইগণ উপস্থিত ছিলেন। তাঁদের সম্মিলিত অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে এক মিলনমেলা, যা প্রবাসে বাংলা সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
মক্কা (সৌদি আরব), বিশেষ প্রতিনিধি: সৌদিতে প্রথম দিন কর্মব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদিতে হজ কার্যক্রম মনিটরিংয়ের কাজে এসে প্রথমদিনে গতকাল সৌদি হজ ও উ ...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনো নাগরিক ভারতের নাগরিকত্ব পেতে চাইলে এখন থেকে তাঁকে নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা জানাতে হবে। এ সংক্রান্ত একটি লিখিত ঘোষণাপত্রও জমা দিত ...
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৮ মে রাতে ক্যাম্পবেলটাউনের বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ জান ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-এর কাছ থেকে মো. বকুল মন্ডল (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশী যুবককে ফেরত এনেছে বিজিবি। শনিবার রাতে বিজিবি- ...
সব মন্তব্য
No Comments