বিশেষ প্রতিনিধি: আজ ২৪ আগস্ট রোববার দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি,বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও এক্সিম ব্যাংকের বরিশালের শাখা ব্যবস্থাপক নাসির আহম্মেদ রুবেলের পিতা বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক মিয়ার ২৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় গত শুক্রবার বাদ জুমা বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের আর-রহমান জামে মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে এবং আজ রোববার বাদ জোহর একই ওয়ার্ডে মরহুমের বাড়িতে ও মেজ ছেলে সাংবাদিক সোহেল সানি এবং বড় মেয়ে ফেরদৌসি পারভীন লাকীর ঢাকার বাসায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৪ আগষ্ট বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আঃ মালেক মিয়া ঘাতকব্যধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। #
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
সব মন্তব্য
No Comments