রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ফিরোজ সরদার নামের এক বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্য ও উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি। সেনাবাহিনীর ব্রিফিং থেকে জানা গেছে, সোমবার ( ৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বানারীপাড়া আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মাহফুজুর রহমানের নেতৃত্বে উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে ফিরোজ সরদারের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুটি রামদা, একটি চাকু,একটি মটর সাইকেল ও মাদক সেবনের কিছু সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় বিএনপি নেতা ফিরোজ সরদার বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এছাড়াও তারা একই ইউনিয়নের দত্তপাড়ার আদর্শ গ্রাম ,বৌসেরহাট ও বাইশারীতে অভিযান পরিচালনা করে একটি হাতুড়ি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন। এ বিষয়ে বানারীপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments