ডেস্ক রিপোর্ট: “নারায়গঞ্জের কর্ণগোপে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫২জন শ্রমিকের মৃত্যু, অর্ধশতাধিক শ্রমিক আহত ও অসংখ্য শ্রমিক নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ওয়ার্কার্স পার্টি। পার্টি, অগ্নিকান্ডে হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।” আজ কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরোর ভার্চুয়াল সভায় এই প্রস্তাব গ্রহন করা হয়। পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশার উপস্থাপনায় ‘সজিব গ্রুপের সেজান জুস কারখানায়’ ভয়াবহ অগ্নিকান্ডে শ্রমিকের মৃত্যু, করোনা অতিমারি পরিস্থিতি ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বিজ্ঞাপন বিষয়ে বিস্তারিত আলোচনায় পলিটব্যুরোর সদস্যগণ প্রস্তাব গ্রহণ করেন। সভার প্রস্তাবে বলা হয়, অবস্থা’ দৃষ্টে এটা প্রতিয়মান যে এটি একটি কাঠামো গত হত্যাকান্ড। ‘নিরাপদ কর্ম পরিবেশ’ শ্রমিকের মৌলিক অধিকার। নিরাপদ কর্ম পরিবেশের অভাবে দেশে প্রায়শ দুর্ঘটনায় নিপতিত হয়ে শ্রমিকের প্রাণ সংহার হচ্ছে। শোভন ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব প্রথমত মালিক কর্তৃপক্ষের এবং তা নিশ্চিত করার তদারকির দায়িত্ব সরকারি পরিদর্শন কর্তৃপক্ষের। এক্ষেত্রে উভয়ই চরম গাফিলতি দেখিয়েছে যা ক্ষমার অযোগ্য ও চরম অপরাধ। সভার প্রস্তাবে সেজান জুস কারখানার শ্রমিক হত্যাকান্ডে দায়ি সকলকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়।
সিলেট অফিস: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথ ...
স্টাফ রিপোর্টার: প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে জনাব হাসানুল হক ইনুর উপর চাপিয়ে দেয়া ফরমায়েশি দন্ডাদেশ বাতিল, তার বিরুদ্ধে দায়েরকৃত শতাধিক মিথ্যামামলা প্রত্যাহার, নতুন করে ‘শাপলা ...
বগুড়া অফিস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, গবেষণার ফ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী গত ২৪ জুলাই ২০২৬ তারিখে তিনি গুরুতর অসুস্থত ...
সব মন্তব্য
No Comments