বেনাপোল প্রতিনিধি: যশোর-১ আসনে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন আলহাজ নুরুজ্জামান লিটন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নুরুজ্জামান লিটনের পক্ষে ধানের শীষ প্রতীকের চিঠি সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বলেন- ধানের শীষ প্রতীক পেয়েছি এবং নুরুজ্জামান লিটনের পক্ষ থেকে শার্শা উপজেলাবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি। নুরুজ্জামান লিটন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। তিনি সমাজের কল্যাণের কাজ করে গিয়েছেন। মানুষের মন জয় করে নিয়েছেন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা নুরুজ্জামান লিটনকে বিজয়ী করে বিএনপিকে যশোর-১ আসন উপহার দেব ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন-- বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি সাহাবুদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, বিএনপি নেতা আবদার হোসেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাইমিনুল সাগর প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments