আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: বোচাগঞ্জ উপজেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে ফুয়েল কার্ড প্রদান কার্যক্রম শুরু করছে উপজেলা প্রশাসন। আগামীকাল ৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত নির্ধারিত স্থানে ফুয়েল কার্ডের জন্য আবেদন গ্রহণ করা হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ইউনিয়নভিত্তিক আবেদন গ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে। ১, ২ ও ৩ নম্বর ইউনিয়নের বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, ৪, ৫ ও ৬ নম্বর ইউনিয়নের বাসিন্দারা উপজেলা ভূমি অফিসে এবং পৌরসভার বাসিন্দারা পৌরসভা কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে জমা দিতে হবে—
ড্রাইভিং লাইসেন্স অথবা গাড়ির রেজিস্ট্রেশন (যেকোন একটি বাধ্যতামূলক)
জাতীয় পরিচয়পত্র
পাসপোর্ট সাইজের ছবি
নির্ধারিত আবেদনপত্র (চালকের নাম, এনআইডি ও লাইসেন্স/রেজিস্ট্রেশন নম্বরসহ পূরণকৃত)
এছাড়া কৃষিকাজে নিয়োজিত ব্যক্তি এবং জেনারেটর ব্যবহারকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্রসহ জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে।
প্রশাসন আরও জানায়, আগামী ৯ এপ্রিল থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদনকারীরা নিজ নিজ ইউনিয়ন বা পৌরসভা কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবেন।
এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান বলেন, “জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে এই ফুয়েল কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সুষ্ঠুভাবে তেল বিতরণ নিশ্চিত করা সম্ভব হবে।”
তিনি আরও জানান, ফুয়েল কার্ড প্রাপ্তির জন্য কোনো প্রকার অর্থ লেনদেন করা যাবে না এবং এটি সম্পূর্ণ বিনামূল্যের সেবা।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, আগামী ১২ এপ্রিল ২০২৬ থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো ব্যক্তি পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে পারবেন না।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments