বশেমুরবিপ্রবি প্রতিনিধি: করোনা মহামারী পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষার পথে হাটছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৮ আগস্ট রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্টার মোহাম্মদ আব্দুর রউফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস জনিত মহামারির জন্য শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার কথা উল্লেখ করে বলা হয় যে, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী ২০ আগস্ট থেকে বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরু হবে । পাশাপাশি, আগত পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বাড়িতে অবস্থানরত সব শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ করে ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) এর মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানকে অবহিত করতে বলা হয়।
উল্লেখ যে, করোনা মহামারী পরিস্থিতিতে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments