উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুর উপজেলা-এর ওটরা ইউনিয়নের হতদরিদ্র প্রতিবন্ধী আবুল হাসনাতের জরাজীর্ণ বসতঘরে বসবাসের বিষয়টি সংবাদকর্মীদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা-র নজরে আসে। পরবর্তীতে তিনি সরেজমিন পরিদর্শন করে মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেন।
প্রায় তিন মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন এবং উজিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আবুল হাসনাতের বাড়ি পরিদর্শন করেন। তার মানবেতর জীবনযাপন প্রত্যক্ষ করে উপজেলা সমাজকল্যাণ কমিটির মাধ্যমে একটি পাকা ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রকৃত অসহায় ও দুস্থ পরিবারের সন্ধান পেলে সরেজমিন যাচাই করে তাদের মৌলিক চাহিদা পূরণে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে।
আবুল হাসনাত আবেগাপ্লুত কণ্ঠে জানান, অতীতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর দ্বারে দ্বারে ঘুরেও কোনো সহযোগিতা পাননি। সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তিনি দ্রুত বাড়ি পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে গৃহ নির্মাণের ব্যবস্থা করেন। তিনি প্রত্যাশা করেন, দেশের প্রতিটি উপজেলায় এমন মানবিক কর্মকর্তা নিয়োগ দিক সরকার।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments