ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনসহ ৩জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় নবীনগরের বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের নসড়া-বাড়ি গ্রামের মোঃ আতিক মিয়ার মেয়ে জান্নাত আক্তার (১০) ও তার আপন ছোট বোন সাদিয়া আক্তার (৭)। পরিবারের সদস্যরা জানান, বিকেলে বাড়ির পেছনে দুই বোন খেলা করছিল। খেলাধূলার এক পর্যায়ে সকলের অজান্তে তারা পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের সন্ধানে অনেক খোঁজা খুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রশীদ জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানীর পশুকে গোসল করাতে গিয়ে পানিতে ডুবে মোঃ নাবিল রহমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদ-উল আযহার দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নাবিল রহমান কাউতলী গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও স্থানীয় আইডিয়াল রেসিন্ডেসিয়াল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর ছাত্র। নাবিলের মামা মোঃ শাহ আলম বলেন, ঈদ-উল আযহার দিন সকাল ৭টার সময় কোরবানীর পশুকে গোসল করাতে কাউতলী এলাকার কুরুলিয়া খালে নামে নাবিল। হঠাৎ সে খালের পানিতে তলিয়ে যায়। ৫ ঘন্টা পর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল করুলিয়া খাল থেকে নাবিলের লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ জুয়েল মিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments