মোঃ সাইফুল্লাহ: সাভারে “মাদককে না বলি,লেখাপড়া ও খেলাধুলাকে হ্যাঁ বলি “এই স্লোগানকে সামনে রেখে রাজাসন যুব সমাজের উদ্যোগে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকেলে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রীতিপূর্ণ এ খেলাটি অনুষ্ঠিত হয়। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম রাসেল এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওমর আলী।
আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. সাইদুর রহমান, ওয়াই এম সি এ এর সাবেক প্রেসিডেন্ট মি. তপন টমাস রোজারিও,বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হিমেল খান।
ফাইনাল এ খেলায় দিয়াবাড়ী ফুটবল একাডেমি দল ১-০ গোলে রিংকু ফুটবল একাডেমি দলকে পরাজিত করে বিজয় অর্জন করে।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
সব মন্তব্য
No Comments