জাকির হোসেন আজাদী: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়শিপে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। নেপালকে ৩-১ গোলে ধসিয়ে দিয়ে সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়নের মুকুট পরেছে আমাদের মেয়েরা। এই শিরোপা জয়ে দেশবাসী দারুণ আনন্দিত ও উল্লসিত উচ্ছসিত হয়েছিল। সেই আনন্দে নতুন মাত্রা যোগ করেছিল এই বিজয় ও ফুটবল নিয়ে "প্রাণের খেলা ফুটবল " শিরোনামের একটি অসাধারণ গান। যা ইতিমধ্যে
সবার মুখে মুখে।
"জিতবে এবার জিতবে /জিতবে বাংলাদেশ/প্রাণের খেলা ফুটবল /জিতবে বাংলাদেশ" এমন অসাধারণ কথা সমৃদ্ধ গানটি লিখেছেন হালের জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর সঙ্গীতায়োজন করেছেন ইবরার টিপু।
এই বিষয়ে এই গানের কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস এর সাথে কথা হয়। তিনি বলেন, " প্রাণের খেলা ফুটবল গানটি মুক্তির পর আমার দর্শক শ্রোতাদের থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছি। আমি গর্বিত যে, দেশের এতো বড় বিজয়ের আনন্দের সাথে যুক্ত হতে পেরেছিলাম। আমি ধন্যবাদ দিতে চাই এই গানের রচয়িতা জীবন ভাইকে। তাঁর চেষ্টায় এটা সম্ভব হয়েছে। "
তিনি বলেন, " আমাদের যেসব মেয়েরা বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করেছেন। তারা এসেছে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে। এই কিশোরীদের কারও কারও বাবা কৃষক, ছোট ব্যবসায়ী বা সামান্য মাইনের চাকুরে। তৃণমূলের অভাবী পরিবারের কিশোরীরাও যে সুযোগ পেলে জাতীয় মর্যাদা বয়ে আনতে পারে সেটা দেখিয়ে দিয়েছে এই ফুটবলাররা"।
তিনি আরও বলেন, "বস্তুত গোটা টুর্নামেন্টেই বাংলাদেশের নারীরা দাপটের সঙ্গে খেলেছিল। তারা শুধু শিরোপাই জেতেননি, টুর্নামেন্টে তারা ছিলেন অপরাজিতও। এ কৃতিত্বের জন্য তাদের প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন। অপরাজিত চ্যাম্পিয়ন দলটির কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে জানাই অভিনন্দন। দেশবাসীর প্রত্যাশা, এই নারীদের হাত ধরেই একদিন দেশে ফুটবল ফিরে পাবে হারানো গৌরব। ধন্যবাদ সবাইকে। আমার জন্য আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে আরও ভালো ভালো গান উপহার দিতে পারি"।
উল্লেখ্য যে, গত ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফাইনালে শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments