পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার সকালে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ওসি মোজ্জাম্মেল হক জানান,রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝলমলিয়া কলাহাটে ঢুকে পড়ে উল্টে যায়।
এতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। সেখান থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে যায়।
তিনি বলেন, সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনার খবর পেয়ে পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের ২টি ইউনিট উদ্ধার কাজ করে।
নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (১৫), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক (৩৫), নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু (৪০), রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)। আর আহতের নাম রায়হান আলী (৪০)। তিনি পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments