ডেস্ক রিপোর্ট: গার্মেন্ট শ্রমিক টিইউসির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টুসহ কারাবন্দি ৬ শ্রমিকনেতার নিঃশর্ত মুক্তি এবং অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করার দাবিতে আজ ১৯ আগস্ট
শুক্রবার, বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে পুলিশ এবং সরকার দলীয় নেতারা সিন্ডিকেট করে প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ড্রাইভারদের কাছ থেকে বিরাট অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। সরকার শ্রমজীবী মানুষের বেঁচে থাকার শেষ সম্বলটুকুও কেড়ে নিচ্ছে। তারা বলেন, রিকশা শ্রমিকদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ন্যায় সঙ্গত। গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী মানুষ আজ দিশেহারা। বক্তারা আরও বলেন, সরকার লুটপাটের লাগাম না টেনে শ্রমিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে শ্রমজীবী মানুষকে দমন করতে চায়। আশুলিয়া এলাকায় রিকশা শ্রমিকদের অধিকারের পক্ষে ভূমিকা রাখায় মিথ্যা মামলা দিয়ে গার্মেন্ট শ্রমিক টিইউসি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কে.এম মিন্টু, টিইউসি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম মনজু, আশুলিয়া থানা রিকশা ভ্যান-শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আঃ মজিদ মিয়া, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সভাপতি আলম পারভেজ ও মোঃ নান্নু মিয়াকে কারাগারে প্রেরণ করেছে। সমাবেশে বক্তারা অবিলম্বে কারাবন্দি ৬ শ্রমিকনেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাড. মন্টু ঘোষের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম, জিয়াউল কবির খোকন, এমএ শাহীন, মোজাম্মেল হক প্রমুখ।
সমাবেশ থেকে অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি এবং জীবন ব্যয়ের সীমাহীন বৃদ্ধির মুখে দাঁড়িয়ে গার্মেন্ট শ্রমিকদের পক্ষে আর কোনোভাবেই জীবনধারণ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে দেশের গার্মেন্ট শ্রমিকরা বিভিন্ন শিল্প এলাকায় স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। শ্রমিকদের এই চলমান আন্দোলন দমনে সরকার গ্রেফতার ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে শ্রমিকের মজুরি বৃদ্ধি না করা হলে দমন-পীড়ন দিয়ে শিল্পের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা যাবে না।
সমাবেশ থেকে বাম গণতান্ত্রিক জোটের ডাকে আগামী ২৫ আগস্ট দেশব্যাপী অর্ধদিবস হরতাল সর্বাত্মভাবে সফল করার জন্য গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। একইসাথে চা-শ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সর্বত সমর্থন ও সংহতি ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী-কে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-এর স্থলাভিষ ...
স্টাফ রিপোর্টার: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা সতর্কতার প্রেক্ষিতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদকে জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই সারাদেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত এবং কঠোর সাঁড়াশ ...
যশোর অফিস: যশোরে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ৫০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের চাচড়া এলাকার হরিণার বিল এ ...
সব মন্তব্য
No Comments