মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে (আনুমানিক রাত ২টার দিকে) পাথর বোঝাই একটি ভারি ট্রাক জরাজীর্ণ ব্রিজটির ওপর উঠলে অতিরিক্ত চাপের কারণে মুহূর্তের মধ্যেই ব্রিজের পাটাতন ডেবে যায়। একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ।
ব্রিজটি ভেঙে পড়ার পর থেকে কাঠালিয়া-কৈখালী রুটে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীসহ ওই পথে যাতায়াতকারী হাজারও মানুষ মারাত্মক দুর্ভোগের মুখে পড়েছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তারা দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত উদ্ধারসহ ভেঙে যাওয়া ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments