ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের আসন পূর্ণবিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০ থেকে ৩ ঘন্টাব্যাপী এ অবরোধ ও বিক্ষোভ চলে। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়া হয়। মহাসড়ক অবরোধে কারণে সড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়তে হয়।
এসময় আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়নকে নিয়ে বিভিন্ন ভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখন্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পাঁয়তারা করা হচ্ছে।
এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখন্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত র্পূবের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা-৩ (সদর-বিজয়নগর) আসনে বহাল রাখার দাবি জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সাথে যুক্ত করার খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী। ইউনিয়নগুলো হলো, বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন। ভৌগোলিক ভাবে ইউনিয়নগুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন।
এসময় উপস্থিত ছিলেন দ্বিখন্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানায় রদবদল এনে খসড়া এ তালিকার ওপর আগামি ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি জানানোর সুযোগ রয়েছে। ওইসব দাবি-আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সরাকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে নগর থেকে ৩১ ব্যবসায়ীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
গতকাল শ ...
মো. শাহজাহান কবির প্রধান, পঞ্চগড়: উত্তরের জেলা পঞ্চগড়ের কৃতি সন্তান ও বর্ষীয়ান সাংবাদিক সাজ্জাদ হোসেন বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি কিডনি সম্পূর্ণভাবে বিকল হয় ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাদের ওপর সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর হামলার ঘটনায় পুলিশি অসহযোগিতার অভিযোগ উঠেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের মুলাদীতে হাতের টানেই একটি সড়কের পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট, কম পরিমাণ বিটুমিন ও প্রয়োজনীয় প্রাইম কোট ছাড়া কাজ করার কারণে এমনটি হচ্ছে ...
সব মন্তব্য
No Comments