মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: নানান অনিয়মের অভিযোগে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ঢাকা -২ এর তিন সদস্য।
অভিযানের নেতৃত্ব দেওয়া দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা -২ এর সহকারী পরিচালক আরিফ আহম্মদ বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল টিকিট কাটার সময় অতিরিক্ত টাকা আদায়, ওষুধ বিতরণের টাকা আদায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপস্থিতিসহ নানা অভিযোগ। আমরা সিভিলে মোটামুটি সবকিছু দেখেছি। এর মধ্যে স্বাস্থ্য কর্মকর্তাকে আমরা অনুপস্থিত পেয়েছি।
এছাড়াও আরও দুই একজন কর্মকর্তাকে আমরা অনুপস্থিত পেয়েছি। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডিজির সঙ্গে মিটিংয়ে আছেন। এছাড়া ওষুধ বিতরণ ও টিকিট নেওয়ার বিষয়ে কোনো ব্যত্যয় আমরা পাইনি। তবে সবচেয়ে যে বিষয়টি খারাপ লেগেছে, এখানকার টয়লেটসহ সব জায়গা ব্যাপক অপরিচ্ছন্ন। আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ইলেক্ট্রনিক হাজিরার কপি নিয়েছি। বিষয়গুলো নিয়ে আমরা রিপোর্ট জমা দেবো।
এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপসহকারী পরিচালক বিলকিস বানু, কনস্টেবল সোহেল রানা।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর বোয়ালিয়া মডেল থানার পুলিশের অভিযান পরিচালিত (সিভিল টিম) বর্তমানে নগরীর অপরাধ দমনে অন্যতম কার্যকর ইউনিট হিসেবে পরিচিতি লাভ করেছে। ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি :পাবনার ফরিদপুর থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে। শুক্রবার, ১৩ জুন বিকেল চারটায় থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়েজ উদ্দিন। ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
সব মন্তব্য
No Comments