অনিক রায়,ফরিদপুর অফিস: মুক্তিযুদ্ধের বেদনাবিধুর এক অধ্যায়কে স্মরণ করে ফরিদপুরে অষ্টসাধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একই সঙ্গে তাদের শহীদের স্বীকৃতি দেওয়ার দাবিতে উচ্চারিত হয়েছে জোরালো আহ্বান।
মঙ্গলবার (২১ এপ্রিল) মুক্তিযুদ্ধের করুণ স্মৃতিকে ধারণ করে ফরিদপুরে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত শ্রীধাম শ্রী অঙ্গনের অষ্টসাধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গন প্রাঙ্গণে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড শেখ আশরাফ উদ্দিন তারা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়-এর সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী। এ সময় সমাজসেবক, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ এপ্রিল কীর্তনে নিমগ্ন নিরস্ত্র আটজন সাধুকে বিনা উস্কানিতে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী। এই ঘটনা জাতির ইতিহাসে এক ঘৃণ্য ও হৃদয়বিদারক অধ্যায় হিসেবে চিহ্নিত। তারা অষ্টসাধুদের শহীদের মর্যাদা প্রদান এবং মুক্তিযুদ্ধের শহীদ তালিকায় অন্তর্ভুক্তির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
কর্মসূচির শুরুতে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা পিকে সরকারের নেতৃত্বে সামরিক কায়দায় সম্মান প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে শ্রীধাম শ্রী অঙ্গনের সাধকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের মতে ইতিহাসের ন্যায়সঙ্গত স্বীকৃতি নিশ্চিত করাই হবে এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments