রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার বিতরণ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বুধবার (১৮ মার্চ) বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে এই উপহারের টাকা পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর জনসংযোগ কর্মকর্তা আহসানউদ্দিন রোমেল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারের পাঁচ হাজার করে টাকা বরিশাল নগরের এক হাজার ৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মী পেয়েছেন। ঈদের আগে ঈদ উপহার হিসেবে টাকা পেয়ে বেজায় খুশি পরিচ্ছন্নতা কর্মীরা।
তারা জানিয়েছেন, ঈদের আগে সঠিক বেতন ও বোনাস না পাওয়ায় কষ্ট ছিল তাদের, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন উপহার পেয়ে আজ সবাই খুশি। সন্তানদের নিয়ে ভালোভাবে ঈদ করতে পারবেন তারা।
পরিচ্ছন্নতা কর্মীরা বলেন, আগে কোন প্রধানমন্ত্রী এমন উপহার দেননি, এবারে যে এভাবে উপহার পাবেন তাও ভাবতে পারেনি। প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করেন তারা।
এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, এরকম একটি মহৎ কাজের মধ্য দিয়ে আমি আমার কাজ শুরু করতে পেরেছি বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
তিনি বলেন, এই শহর যাদের শ্রমের মাধ্যমে এত সুন্দর হয়ে ওঠে তারা হলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মী। আর এই স্বল্প আয়ের মানুষগুলোর কথা চিন্তা করেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদ উপহারের ব্যবস্থা করেছেন।
প্রধানমন্ত্রী আপনাদের উপহারের চেকটি আমার হাতে দিয়ে বলেছেন- আপনাদের পাশে তিনি আছেন এবং আমাদের আপনাদের পাশে সুখে-দুঃখে থেকে শহরকে পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, আজ যে আপনারা ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন, এটাকে আমি উপহার হিসেবে দেখছি না, এটা তার আপনাদের প্রতি ভালোবাসা হিসেবে আমি দেখছি।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments