রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগ নেতার জমি জোরপূর্বক দখল করে দোকান ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে তার চাচার বিরুদ্ধে।
ঘটনাটি গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ বিজয়পুর এলাকার।
কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম খান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত এলাকায় না থাকার সুযোগে আমার চাচাতো চাচা মুকুল খান নিজেকে বিএনপি নেতা দাবী করে আমাদের নয় শতক জমি দখল করে দোকান ঘর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে।
এতে আমার মা বাঁধা দিলে তাকে লাঞ্চিত করা হয়। তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও সে (মুকুল খান) তৎকালীণ সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের হাতে ফুলের তোরা দিয়ে আওয়ামী লীগে যোগদান করে আমাদের পরিবারের সঙ্গে প্রভাব বিস্তার করেছিলেন।
সে সময় জমি দখল করতে না পারলেও বিএনপি সরকার গঠনের পর সে আবার নিজেকে বিএনপি নেতা দাবী করে আমাদের জমি দখল করে দোকান ঘর নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজেদের জমি রক্ষায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে জানতে অভিযুক্ত মুকুল খানের ব্যবহত ০১৭১৬-৮৬৭৯০৮ নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments