অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী থানা ও নগরকান্দা থানা এলাকায় সংঘটিত দুটি চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে গতি সঞ্চার করতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
২৮ ফেব্রুয়ারি (শনিবার) পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্তের সার্বিক অগ্রগতি গভীরভাবে পর্যালোচনা করেন এবং তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও প্রমাণভিত্তিক অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন, যাতে প্রকৃত অপরাধীরা দ্রুত শনাক্ত হয় এবং ন্যায়বিচার নিশ্চিত করা যায়।
উল্লেখ্য বোয়ালমারী থানায় দায়ের হওয়া মামলা নং–১৭ (তারিখ: ২৬/০২/২০২৬), ধারা ৩০২/৩৪ পেনাল কোড এবং নগরকান্দা থানায় রুজুকৃত মামলা নং–০৫ (তারিখ: ১১/০১/২০২৬), ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে অন্তর্ভুক্ত ঘটনাদ্বয় ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এসব মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
পরিদর্শনকালে পুলিশ সুপার ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান এবং আশ্বস্ত করেন যে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান এবং মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আজম খান-সহ বোয়ালমারী ও নগরকান্দা থানার অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশের এমন তৎপরতা সাধারণ মানুষের মধ্যে আস্থা সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments