বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ "আমি কন্যাশিশু স্বপ্নগড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
বুধবার ৮ অক্টোবর সকালে দিবসটি উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত।
মহিলা বিষয়ক অফিস সহকারী গোলাম রব্বানী'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী,বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, জিওপি'র মামুনুর রশিদ,
সোহরাব হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা দলের যুগ্নসম্পাদক আনার কলি,তথ্য কর্মকর্তা হালেমা খাতুন, ওয়ার্ল্ডভিশন প্রতিনিধি বিলকিস বেগম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।
এ সময় বক্তারা কন্যা শিশুদের অধিকার, নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবার- সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান জানান।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments