কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতি ডলফিন। প্রায় ৬ ফুট দৈর্ঘ্যে ডলফিনটির শরীরের বেশিরভাগ অংশে চামড়া উঠে গেছে। এটির পেট ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার দুপুর তিনটায় সৈকতের ঝাউ বাগান সংলগ্ন এলাকায় ডলফিনটি ভেসে আসে। স্থানীয়দের ধারনা জেলের জালে আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ডলফিন রক্ষা কমিটি। তারা জানায়, চলতি বছর এটি সহ মোট ৬ টি মৃত ডলফিন সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসেছে। তার ডলফিনগুলোর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জান বলেন, ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
ওয়ার্ল্ডফিশ গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান , এটি একটি ইরাবতী ডলফিন। যার বৈজ্ঞানিক নাম ঙৎপধবষষধ নৎবারৎড়ংঃৎরং. মাথা ও শরীরে রক্তাক্ত দাগ দেখে বুঝা যায়, যে প্রাণীটি কোনো নৌযান বা জাল বা জেলেদের অসচেতন কার্যক্রমের ফলে আঘাত প্রাপ্ত হয়ে মারা গিয়েছে। এছাড়া দূষিত পানি যেমন শিল্প বর্জ্য, প্লাস্টিক, তেল ইত্যাদির কারণেও মারা যায়।
তিনি আরও জানান, ওটঈঘ জবফ খরংঃ অনুযায়ী এটি “ঊহফধহমবৎবফ” বা বিপন্ন প্রজাতি প্রাণী। এদেরকে সংরক্ষক করার জন্য স্থানীয় জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডলফিন অভয়ারণ্য এলাকায় জাল বিশেষ করে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি বলে তিনি মনে করেন।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments