ডেস্ক রিপোর্ট: বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। কেরোসিন তেল প্রতি লিটার ৭৫ পয়সা ও অকটেন প্রতি লিটারে বেড়েছে আড়াই টাকা। আগামী ১ জুন থেকে এই মূল্য কার্যকর হবে। বৃহস্পতিবার ( ৩০ মে ০ রাতে এক প্রজ্ঞাপনে তেলের নতুন মূল্য নির্ধারন করেছে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার গত মার্চ থেকে বিশ্ববাজারে সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতামাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে। তারই ধারাবাহিকতায় ভোক্তা পর্যায় ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটারে ১০৭ টাকা থেকে ৭৫ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৭৫ পয়সা, প্রট্রোলের বিদ্যমান মূল্য ১২৮ টাকা ৫০ থেকে আড়াই টাকা বাড়িয়ে ১৩১ নির্ধারণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, পরীক্ষার প ...
ডেস্ক রিপোর্ট: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচ-এর ১৯তম শাখাটি মিরপুর সেকশন-১১ এর ব্লক- ...
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
সব মন্তব্য
No Comments