ভোলা প্রতিনিধি॥ভোলায় প্রতিবেশী স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া থামাতে গিয়ে স্বামীর বটির কোপে মো. নাহিদ (২১) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে স্বামী রায়হানকে আটক করেছেন।
রোববার (১০ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের সিফলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. নাহিদ ওই এলাকার মো. বসিরের ছেলে। নাহিদ পেশায় একজন কাঠ মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রায়হান ও তার স্ত্রীর তামান্নার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে জীবন বাঁচাতে রায়হানের স্ত্রী তামান্না দৌড়ে নাহিদদের বাসার সামনে গেলে, যুবক নাহিদ এগিয়ে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এ সময় রায়হান তার হাতে থাকা বটি দিয়ে অতর্কিত নাহিদের ঘাড়ে কোপ দেন। এ সময় স্থানীয়রা আহত নাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করার পর নাহিদ চিকিৎসাধীন অবস্থায় তার মারা যান।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত বটিসহ ও জড়িত থাকার অভিযোগে রায়হান নামের এক যুবককে আটক করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের লালপুর-সালামপুর সেতু ও সংলগ্ন সড়ক সংস্কারকাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলেছে জেলা বিএনপি। প্রকল্পের ব্যয় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই ও ন্যায়ভিত্তিক খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ এবং এ বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ কৃ ...
আনিছ আহমেদ (শেরপুর ) প্রতিনিধিঃ সবুজে ঘেরা পাহাড়, আঁকাবাঁকা নদী, স্বচ্ছ জলধারা আর ছোট-বড় ঝরনার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়। প্রকৃতির সৌন্দর্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে একত্র করে পুলিশের উপস্থিতিতে ১২টি দোকানঘর ও গোডাউন ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বি ...
সব মন্তব্য
No Comments