স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ১২ ফেব্রুয়ারি সপরিবারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান
পিরোজপুর অফিস: পিরোজপুর-১ আসনের (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই আজ লাল-সবুজ পতাকাকে আঁকড়ে ধরতে চায়। দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নাজিরপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমি পবিত্র কাবাঘর স্পর্শ করে এসেছি-নির্বাচিত হই বা না হই, নাজিরপুরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেব না। আমি কথা দিচ্ছি, যদি নির্বাচিত হই এবং জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, তাহলে নাজিরপুর থেকে বইটাকাটা পর্যন্ত সড়ক দ্রুত বাস্তবায়ন করব। তিনি আরও বলেন, যদি কোনো কষ্ট বা অভিমান থাকে, তা ভুলে গিয়ে পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হোন। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের বলছি-ঘর থেকে বের হয়ে আসুন, ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষকে বিজয়ী করুন। যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় গেলে যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। আমার বক্তব্য ছিল কিছু ব্যক্তির অপকর্মের বিরুদ্ধে। আপনারা যে দলই করুন-আমাদের প্রতি কোনো অভিমান থাকলে আজ তা ভুলে যান। আমি সবসময় আপনাদের পাশে থাকব। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, স্বাধীনতার পর একসময় মানুষের জান-মাল ও সম্মানের নিরাপত্তা ফিরেছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কার্যকর আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল না। পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দুই মাসের বেশি সময় কার্যত নিষ্ক্রিয় ছিল। এই সংকটময় সময়ে দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছিলেন জনগণের পাশে দাঁড়াতে এবং মানুষের জান-মাল রক্ষায় কাজ করতে। সেই সুযোগে যারা জুলুম-নির্যাতন চালিয়েছে, তাদের জবাব জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি দেবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো একক দলের সরকার নয়-এটি একটি অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত বলেন, এই জনসমুদ্র প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। জনগণের ভোটে সংসদে যাওয়ার সুযোগ পেলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আবু হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুলজ্জামান লাভলু, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments