ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক চাপ ও বাণিজ্যিক বাস্তবতার মুখে আগের অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ না খেলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত তা পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ভারতে নয়, নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার কলম্বোতেই ম্যাচটি খেলবে পাকিস্তান দল।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তান সরকার বিষয়টি নিশ্চিত করে। জানানো হয়, বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধ এবং আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থ বিবেচনায় রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের মধ্যে একটি দীর্ঘ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার পর সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পাঠানো হয়।
সূত্র জানায়, ম্যাচটি বাতিল হলে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা ছিল, যার বড় ধাক্কা পড়তে পারত পিসিবির ওপর। এ কারণেই শেষ পর্যন্ত বাস্তবমুখী সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য হয় পাকিস্তান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, খেলার পক্ষে পাকিস্তানের ভেতরে নীরব সমর্থন থাকলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নিজেই।
সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার পর জানা যায়, ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এর মধ্য দিয়ে চলমান অনিশ্চয়তার অবসান ঘটে এবং বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের পথ সুগম হয়।
স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক তা ...
স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব। ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শ্লোগান নিয়ে বিশ্ব স্ ...
স্টাফ রিপোর্টার: মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ ...
স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের পর দেশে ফিরেছে বাংলাদেশের যুব ফুটবল দল। ফাইনালে ভারত-কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফ ...
সব মন্তব্য
No Comments