নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় বিক্রমশ্রী গ্রামের রিকশাচালক রফিকুল ইসলামের ৯ বছর বয়সী মেয়ে তাহিয়া তানজিন তুবা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার আটপাড়া মোড়ে স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীদের ব্যানারে এই কমর্সুচী পালিত হয়।
গত ৬ মার্চ বেলা আড়াইটার দিকে ঘরের আড়ার সাথে বিবস্ত্র অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ঘটনার পরদিন ময়নাতদন্তের চিকিৎসকরা শিশুটিকে শ্বাসরোধে হত্যার ধারণাসহ যৌনাঙ্গেও ক্ষত চিহ্ন থাকার কথা বলেছিলেন। পরদিন ৭ মার্চ মেয়েটির বাবা অজ্ঞাত পরিচয়ের আসামীদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিশুর বাবা রফিকুল ইসলাম, মা চিনি আক্তারসহ স্থানীয়রা।
বক্তারা এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ অংশ নেন।
বারহাট্রা থানার ওসি নাজমুল হাসান জানান, হত্যা মামলায় এখন নাগাদ কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত ও জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments