বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামে এক প্রতিবন্ধি কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৫ জুলাই রোববার সকালে ধর্ষিতার পিতা হান্নান মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামী করে স্বরূপকাঠি থানায় মামলা দায়ের করেছেন। মামলা রজু করেই ওসি আবীর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামী উজ্জল হোসেন(১৯) ও মকবুল হোসেন (২০) কে গ্রেফতার করে। মামলা সুত্রে জানা গেছে, সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামের ১৫ বছরের ওই বুদ্ধি প্রতিবন্ধিকে নানা প্রলোভন দেখিয়ে প্রতিবেশি আসামীরা বিভিন্ন সময় ধর্ষন করে। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে এলাকায় জানাজানি হয়ে যায়। বর্তমানে মেয়েটি ৫ মাসের অন্তঃস্বত্ত্বা। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে ৬ জনের নাম প্রকাশ পায়। এ বিষয়ে স্বরূপকাঠি থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, অভিযোগ পেয়ে ওসি তদন্তসহ থানার সব অফিসারদের নিয়ে তিনি গোটা এলাকায় চিরুনী অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হন। বাকী আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত ওই দু’আসামীকে পিরোজপুরে জেলহাজতে ও ধর্ষনের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments