রাহাদ সুমন,বরিশাল : আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে শুক্রবার (পহেলা মে) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভিডিও সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নির্দেশে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা বিক্ষোভ মিছিলটি ভুরঘাটা বাসষ্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপূর্বে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে একই দাবিতে মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে অনুরূপ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পর পর দুইদিনের এ মিছিলকে ঘিরে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
শুক্রবার ভোরে ভুরঘাটা বাসষ্ট্যান্ডে মিছিলকালে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভুরঘাটা বাসষ্ট্যান্ডের ব্রিজের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা ব্যানার সহকারে মিছিল শুরু হয়ে ভুরঘাটা বাসষ্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। তাদের বহন করা ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা অংশ নিয়েছে। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বে রয়েছেন।
ভিডিও সূত্রে জানা গেছে, উপজেলার বার্থী ইউনিয়নের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য মামুনুর রশিদ মনু মোল্লা এবং গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. মাসুম সরদারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, ভোরে নিষিদ্ধ সংগঠনের কতিপয় কর্মীরা পাশ্ববর্তী কালকিনি থেকে এসে ভুরঘাটা বাসষ্ট্যান্ডে ঝটিকা মিছিল করেছে। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত সটকে পড়েন। এ বিষয়ে পুলিশ বেশ তৎপর রয়েছে। মিছিলকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি উল্লেখ করেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে বিদ্যালয়ের অড ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি পাঁচতলা বহুতল ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে সাত মসজিদ রোডের ওই ভবনের ছাদের একটি কক্ষে আগুনের সূত্রপাত হ ...
পিরোজপুর অফিস: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের দেবীপুর এলাকায় একটি কাঁচামালবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের একটি অংশ ভেঙে পড়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ সাময ...
রাহাদ সুমন,বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর ও সোনার বাংলা বাজার এলাকার মধ্যবর্তীস্থানে যাত্রীবাহি হানিফ ও বাউফল পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি ...
সব মন্তব্য
No Comments