ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় প্রাইভেটকারের দুইজন নিহত হয়েছে। দুপুরের দিকে উপজেলার শাহবাজপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা বেগম (৬৫)। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরো তিনজন আহত হয়েছে। আহতরা হলেন একই গ্রামের আমজাদ হোসেন ছেলে চাঁদ (১২) তার ছেলে হৃদয় (২৫) একই গ্রামের নিলুফা (৩৬)।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম জানান, দুপুরের দিকে মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুরের প্রথম গেইট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহি বাস অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে চালকসহ দুইজন মারা যায়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি উদ্ধার করেছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments