উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উজিরপুর পৌরসভার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উজিরপুর সার্বজনীন কীর্ত্তন আঙ্গিনা ও শ্রীগুরু মন্দিরের সভাপতি বরুণ কুমার মিত্র, সাধারণ সম্পাদক তপন মিত্র, সহ-সভাপতি জয়ন্ত নন্দী ও অঞ্জন সিকদার, সহ-সম্পাদক অমলেশ মজুমদার, রতন রায় চৌধুরী, সদস্য কল্যাণ কুমার চন্দ, আসিষ কুমার দাস (মনাই), নেপাল কর্মকার, নারায়ণ ভাওয়াল, আসিষ মজুমদারসহ শতাধিক নেতাকর্মী।
এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ হোসেন মিয়া, বিএনপি নেতা মাস্টার আকবর হোসেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না এবং নির্বাহী সদস্য আসাদুজ্জামান সোহাগ প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, এবারের নির্বাচনে হিন্দু সম্প্রদায় আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি উজিরপুরে সন্ত্রাস, মাস্তানি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ও জানান এবং সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের নেতৃত্বে উজিরপুরে উন্নয়ন ও শান্তির ধারা আরও বেগবান হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments