তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

শেষরাতে কুয়াশা পড়বে

প্রকাশ : 17 Jan 2026
শেষরাতে কুয়াশা পড়বে

ডেস্ক রিপোর্ট: উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে

অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আবহাওয়াবিদ ডা. মো. ওমর ফারুক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। 

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছুকিছুএলাকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ শনিবার (১৭ জানুয়ারি ) সর্বনিন্ম তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ ডিগ্রী এবং সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে ৩০.৫ ডিগ্রী রেকর্ড করা হয়েছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম /উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৫-১০) কি. মি.। সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৫৮%


আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৩৫ মিনিটে। এবং  আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৪৩ মিনিটে। 


সম্পর্কিত খবর

;