রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু'’ স্লোগান দেওয়ায় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নথুল্লাবাদে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম সরোয়ার হাওলাদার। তার বাড়ি বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী তামিম নামে এক আন্দোলনকর্মী বলেন, সরোয়ার হাওলাদার নামের ওই ব্যক্তি আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তিনি স্বাস্থ্যখাত সংস্কারের কথাও বলেছেন। শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করেন। তখন আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই।
আরেকজন কর্মী বলেন, তিনি আওয়ামী লীগের কোনো পদবিধারী কিনা জানি না। তবে তিনি আওয়ামী লীগের স্লোগান দিয়েছেন।
তবে সরোয়ার হাওলাদার নামের ওই ব্যক্তি দাবি করেছেন, আমি আওয়ামী লীগের কেউ নই। বক্তব্য দিতে গিয়ে ভুলে বলে ফেলেছি। এজন্য ক্ষমাও চেয়েছি।
মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা ওই ব্যক্তির পরিচয় যাচাই করছি। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা দেখা হচ্ছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিসহ ৪৪০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল নগরীতে পুলিশী অভিযানের সময় পালাাতে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন (৪২) মারা গেছেন। রোববার বেলা সোয়া ৩টার দিকে নগরের পশ্চিম কাউনিয়ায় খান বাড়িতে এ ঘটনা হয়। আ ...
সব মন্তব্য
No Comments