সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোরে অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫।
রবিবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে র্যাব-৫ সিপিএসসি’র একটি আভিযানিক দল রাজশাহীর তানোর উপজেলার ৭ নম্বর চান্দুরিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। এ সময় মোস্তাফিজুর রহমান (৩১) নামে এক ব্যক্তিকে তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আসামির বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments