পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ।
সোমবার বিকাল ৫টায় শুরু হওয়া অনুষ্ঠানে গণসংগীত, আবৃত্তি,নাটক,নাচ ও আলোচনা সভার মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার,সংগ্রাম ও চেতনা তুলে ধরা হয়।
উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা'র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোশারফ হোসেন আখুঞ্জী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান,প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক শাহ জিয়া উদ্দিন,খেলাঘর কেন্দ্রীয় নেতা আশীষ সেন,নারী নেত্রী কল্পনা রায়,ইমারত শ্রমিক নেতা হুমায়ুন রেজা জেনু,ট্রেড ইউনিয়ন কেন্দ্র রাজশাহীর সভাপতি আইয়ুব খান কাইয়ুম,জাতীয় দাবা ফেডারেশনের রাজশাহী জেলার সদস্য সচিব কাওসার আলী ইতি,খেলাঘর সংগঠক আফতাব হোসেন কাজল, হৃত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ বক্তব্য রাখেন৷
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের ইতিহাস ও তাৎপর্য স্মরণ করেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে সাংস্কৃতিক পর্বে গণসংগীত,আবৃত্তি,নাটক ও নৃত্যের মাধ্যমে শ্রমজীবী মানুষের সংগ্রাম, অধিকার ও স্বপ্নের চিত্র তুলে ধরা হয়,যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। হাওয়াইন গীটারে মনোমুগ্ধ সুর বাজিয়াে শোনান কলেজ শিক্ষক সন্তোষ কুমার ।
গণসংগীত,আবৃত্তি নাটক ও নৃত্যে উদীচীর মতিউর রহমান, সেলিনা বানু,আবু তালেব মোল্লাহ্,তুলি গোস্বামী,প্রফুল্ল কুমার প্রমানিক,খালেদা কেয়া,শ্যামলী রাণী প্রামানিক, মাইনুর মুর্শিদ মৃদু,অনামিকা,প্রিয়ম সরকার,সালসাবিল তাহারিন, বিদ্যা ঘোষ প্রমুখ অংশগ্রহণ করেন৷
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments