নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলায় শাওন নামে এক স্কুলপড়ুয়া ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের বিকাল বাজারসংলগ্ন একটি ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভুইয়াটি গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় শাওন তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অজ্ঞাতনামা দুজন ব্যক্তি তাকে ডেকে হাওরের দিকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন সকালে বিকাল বাজারের পাশে একটি ফসলি জমিতে শাওনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার দাশ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments