বিএনপি কোনো চাঁদাবাজ সন্ত্রাসী বা দুর্নীতিবাজকে মনোনয়ন দিবে না, সৎ ও যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিবে
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : আগামীতে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি’র ঘোষিত ৩১ দফাকে বাংলাদেশের জনগণের মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর (উত্তর) যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল। এসময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো চাঁদাবাজ সন্ত্রাসী বা দুর্নীতিবাজকে মনোনয়ন দিবে না, সৎ ও যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিবে বলে তার বক্তব্যে উলেøখ করেন।
শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যেও দৌলতপুর উপজেলার পিয়ারপুর, আদাবাড়িয়া ও প্রাগপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কযয়েক হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
শরীফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা আগামীতে দেশের মুক্তির সনদে পরিণত হবে। এই ৩১ দফার আলোকে বিএনপি আগামীতে দেশ পরিচালনা করবে। দৌলতপুরের প্রতিটি ঘরে প্রতিটি মানুষের কাছে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। মানুষ এখন পরিবর্তন চায়। তারা সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজি, মাদক ও নারী নির্যাতনমুক্ত এক শিক্ষিত ও উন্নত দৌলতপুরের স্বপ্ন দেখছে। আর সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ দৌলতপুরকে সন্ত্রাস ও মাদকে ভরিয়ে দিয়েছে। সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে। এখন দৌলতপুরবাসী সেই নিপীড়ন, নির্যাতনেরর অবসান চায়।
একটি পক্ষ উদ্দেশ্যমুলক ভাবে মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উলেøখ করে তিনি বলেন, বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি। কিন্তু একটি পক্ষ দৌলতপুরের মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ১০০%-২০০% মনোনয়ন নিশ্চিত করে ফেলেছে। এটা সম্পূর্ণ মিথ্যা। দলের হাইকমান্ড মাঠ পর্যায়ের তথ্য যাচাই করছে। যেসব সৎ, যোগ্য, ত্যাগী নেতারা রাজপথে ছিলেন, জনসাধারণের পাশে ছিলেন, তাদেরকেই মনোনয়ন দিবে। কোনো চাঁদাবাজ সন্ত্রাসী বা দুর্নীতিবাজকে মনোনয়ন দিবে না বিএনপি।
তিনি আরও বলেন, তারেক রহমান সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মানুষের দ্বারে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে মানুষ মুখ ফিরিয়ে নেয়। শুধুমাত্র সৎ ও যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিবে দল।
গণসংযোগ ও পথসভায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েয়ে সাথে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর কৃষকদলের যুগ্মআহ্বায়ক নারী নেত্রী সুরাইয়া আক্তার কাজল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম ও যুবদলের যুগ্মআহ্বায়ব জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
পিরোজপুর অফিস: পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মাদকবিরোধী সামাজিক উদ্যোগের নেতৃবৃন্দের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় সদর উপজেলা শহীদ ওমর ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নের আয়নাপুর বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের স্থানে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ 'করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস' প্রতিপাদ্যে জামালপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা। এ ফলমেলা উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্ ...
সব মন্তব্য
No Comments