স্টাফ রিপোর্টার: রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে ৪০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম হলো- মো. তারেক (২১) ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া)মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এতথ্য দিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ওয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের কাছে তথ্য ছিল যে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবাসহ ঢাকার দিকে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারী থানাধীন নবাবপুরস্থ কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন-২ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তারেককে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তারেককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন কৌশলে ঢাকায় নিয়ে এসে ঢাকা মহানগরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিসহ ৪৪০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল নগরীতে পুলিশী অভিযানের সময় পালাাতে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন (৪২) মারা গেছেন। রোববার বেলা সোয়া ৩টার দিকে নগরের পশ্চিম কাউনিয়ায় খান বাড়িতে এ ঘটনা হয়। আ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন ক্যানাল, সরকারি খাল ও জমি এবং ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ...
সব মন্তব্য
No Comments