সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, আমরা জামালপুরের মানুষ যে অবহেলিত ছিলাম, নিগৃহীত ছিলাম, আমাদের পাঁচটি আসনেই অনেক গরীব অঞ্চল রয়েছে, অনেক চরাঅঞ্চল রয়েছে। সেই চরাঞ্চলে উন্নতি সাধন করে আমরা সমন্বিতভাবে একসঙ্গে, একযোগে জামালপুরকে একটি মডেল জেলা হিসেবে পরিণত করবো।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে ফুলবাড়ীয়া পুরাতন ঈদগাহ মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর শহর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা আপনারা যাতে উপভোগ করতে পারেন এবং জামালপুরের নেতৃবন্দ যারা রয়েছেন, গত ১৭-১৮ বছর এতদিন যে তারা কষ্ট করেছেন, তার যাতে একটা সমাপ্তি ঘটে। এ জন্য সমন্বিতভাবে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাধে কাধ মিলিয়ে আমাদের দলের কাজ করতে পারে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান যেন জনবান্ধব হয়, আমরা গণতন্ত্র যেন এমনভাবে ফিরে পাই যে গণতন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষ উপকৃত হয়।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো যেহেতু কৃষক, ফ্যামিলি কার্ড এবং ভিজিএফ কার্ডসহ অন্যান্য সুবিধাদী প্রধানমন্ত্রী যে ঘোষনা করেছেন সেগুলো যাতে আমরা বেশি করে এনে অসহায়দের মাঝে বিতরণ করতে পারি। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন জামালপুর জেলা হেফাজত ইসলামীর আমীর মাওলানা আবুল কাসেম। দোয়া ও ইফতার মাহফিলে জেলা, উপজেলা ও শহর বিএনপির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কালোবাজারে তেল বিক্রয় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুই নারীসহ অন্তত ৭জন আহত হয়েছেন। আহতরা দৌলতপুর, কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন (৭৩) মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকার এভার ক ...
পিরোজপুর অফিস: পিরোজপুরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পৌর এলাকার সর্বস্তরের নাগরিকরা। বুধবার (৮ এপ্রিল) সকালে পিরোজপুর পৌরসভার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পিরোজপুর ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে প্লেনশিট লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে শাহজাহান আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল হোসেন নামে আরো এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
...
সব মন্তব্য
No Comments