ডেস্ক রিপোর্ট: তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই বছরের সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (মতিঝিল) বিভাগ। গ্রেফতারকৃতের নাম- সাবিনা বেগম ওরফে সাবিকুর নাহার (৩৮)।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এতথ্য জানিয়েছেন।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) বিকাল আনুমানিক ৫.২০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্টন থানাধীন ভিআইপি রোডস্থ হকস্ বে-কার সেন্টার শো-রুমের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকালে তার হেফাজত থেকে তিন হাজার পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। এসময় তার কাছ থেকে একটি কাঁধের ব্যাগ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সাবিনা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশ এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বে দুই বছরের সাজাপ্রাপ্ত একটি জিআর ওয়ারেন্টও ছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments