দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আড়াইবছর বয়সী কন্যা শিশু সন্তানকে গলায় রশি দিয়ে হত্যা করে মা নিজেও আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫) পারিবারিক অশান্তি ও আর্থিক অস্বচ্ছলতার কারনে বেশ কয়েক দিন ধরে মানষিক অশান্তিতে ভুগছিলেন। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় রেশমা খাতুন তার কন্যা সন্তান লামিয়াকে প্রথমে গলায় ফাঁস দিয়ে হত্যার পর নিজেও ঘরের ডাফের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশীরা বাড়িতে গিয়ে তাদের ডেকে না পেলে ঘরের জানালা দিয়ে মা রেশমা খাতুনের মরদেহ ঝুলতে দেখে দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা মেয়ের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরে গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
মা ও মেয়ের মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলয়মান শেখ জানান, ঘটনাটি সত্য। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গেপাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
সব মন্তব্য
No Comments