চট্টগ্রাম অফিস: দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ‘ইন এইট টু সিভিল পাওয়ার’ এর আওতায় গৃহীত পদক্ষেপ ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৫’ অভিযানে সমুদ্র ও উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (০৭-১০-২০২৫) বঙ্গোপসাগরে টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ অসহায়, জীবন বিপন্ন প্রায় অবস্থায় ২৬ জন জেলেকে উদ্ধার করে।
‘এমভি তাজমিনুর রহমান’ নামক মাছধরা ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘরের প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় নৌবাহিনীর জাহাজ ট্রলারটির কাছে অগ্রসর হলে নৌসদস্যগণ বিপদগ্রস্ত জেলেদের সংকেত দেখতে পায়। পরবর্তীতে, নৌ সদস্যগণ অতি দ্রুত অসহায় জেলেদের উদ্ধার করে। ক্ষুধার্ত জেলেদের উদ্ধারের পরপরই নৌবাহিনীর জাহাজের সদস্যগণ তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত ব্যক্তিদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে ও তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সকলকে হস্তান্তর করা হয়। জেলেদের তথ্যসূত্রে জানা যায়, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর ২০২৫ এ মাছ ধরার উদ্দেশ্য সমুদ্র গমন করে এবং ০৩ অক্টোবর ২০২৫ এ তীরে ফেরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা মাঝ সমুদ্রে ভাসতে থাকে। উল্লেখ্য উদ্ধারকৃত সকল জেলে মহেশখালী উপজেলার বাসিন্দা ।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সুরক্ষা ও উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পিরোজপুর অফিস: পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মাদকবিরোধী সামাজিক উদ্যোগের নেতৃবৃন্দের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় সদর উপজেলা শহীদ ওমর ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নের আয়নাপুর বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের স্থানে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ 'করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস' প্রতিপাদ্যে জামালপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা। এ ফলমেলা উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্ ...
সব মন্তব্য
No Comments