কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের অংশগ্রহনে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন জাটকা সংরক্ষণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে মহিপুর মৎস বন্দর একাদশ ও আলীপুর মৎস বন্দর একদশ নামের দু’টি দল অংশগ্রন করে। প্রায় ঘন্টা ব্যাপী হাড্ডাহাডি প্রতিযোগীতায় আলীপুর একাদশকে হারিয়ে মহিপুর একাদশ বিজয়ী হয়। খেলা দেখতে উৎসুক জনতার ভীড় ছিলো বিদ্যালয় মাঠ জুড়ে কানায় কানায়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, ইউএসএইড ইকোফিশ-২ ওয়ার্ল্ডফিশ'র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, সহকারি গবেষক বখতিয়ার রহমান সহ স্থানীয়় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপক‚লীয় জেলা উপস্থিত ছিলেন। এর আগে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments