রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দেড় বছরের শিশু লাবিবের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ মে) সকাল নয়টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের হাজী বাড়িতে।
জানা গেছে, উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার মনির শেখ ও সালমা আক্তার দম্পতির একমাত্র ছেলে লাবিব মায়ের সাথে গত এক সপ্তাহ আগে তার নানা বাড়িতে বেড়াতে যায়। স্বজন কাওসার হোসেন জানান, শুক্রবার সকালে পরিবারের সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশের পুকুর ঘাটে চলে যায় ছোট্ট লাবিব। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে গভীর শোক। নাতির নিথর দেহ বুকে জড়িয়ে নানা ইউনুস হাজীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। স্বজনদের কান্নায় যেন স্তব্ধ হয়ে পরে হাজী বাড়ির আঙিনা।
বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর জানায়নি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ স-মিলপাড়ায় দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সেখানে ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘সমবায় অর্থায়ন, অশান্ত বিশ্বের অবিচল আস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ...
খুলনা অফিস: জলবায়ু সহনশীল কৃষিচর্চা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দিনব্যাপী মেলা অনুষ ...
সব মন্তব্য
No Comments