খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ হাসপাতালের নিচতলা থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী বের হতে দেখা যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী, স্বজন ও হাসপাতালকর্মীদের মধ্যে। আগুন লাগার পর হাসপাতালে থাকা রোগীরা আতঙ্কিত হয়ে বাইরে ছুটে আসেন। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে অংশ নেন।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ সরদার বলেন, আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে। আগুন বেজমেন্টের মধ্যে সীমাবদ্ধ ছিল, উপরের ফ্লোরে ছড়ায়নি। রাত সাড়ে ১১টার দিকে তিনি জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
এর আগে বুধবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো আইসিইউ ইউনিটসংলগ্ন স্টোররুমে অগ্নিকাণ্ডে এক নারী রোগীর মৃত্যু এবং দুই নার্সসহ পাঁচজন আহত হয়েছিলেন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজনরা হাসপাতালের সামনে ভিড় করেন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। রোগীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। হাসপাতালের কার্যক্রম আপাতত সীমিত পরিসরে চালু রয়েছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments