ফরিদপুর অফিস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা-মধুখালী-বোয়ালমারী) থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের পর নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হুমকির আশঙ্কা করে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক ঢাকা টাইমস-এর সম্পাদক মো. আরিফুর রহমান দোলন।
রবিবার রমনা থানায় করা জিডিতে তিনি অভিযোগ করেন, ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম তাকে নির্বাচন থেকে বিরত রাখতে নানা ধরনের ষড়যন্ত্র করছেন। এ উদ্দেশ্যে তাঁর (নাসিরুল) অনুসারীদের দিয়ে মিথ্যা মামলা দেওয়া, হয়রানি এবং প্রয়োজনে শারীরিক ক্ষতি করার পরিকল্পনার কথাও তিনি শুনেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডিতে আরিফুর রহমান বলেন, তফসিল ঘোষণার পর তিনি ফরিদপুর-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেন। এরপর থেকেই তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জিডিতে আরও বলা হয়, গত ৪ ডিসেম্বর দুপুরে খন্দকার নাসিরুল ইসলাম একাধিকবার ঢাকায় ঢাকা টাইমস কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেন। তাকে সমর্থন না করলে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হতে পারে—এমন ইঙ্গিতও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
আরিফুর রহমান দোলন জিডিতে উল্লেখ করেন, তিনি একজন পেশাদার সাংবাদিক এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সব সময় অহিংস নীতিতে বিশ্বাসী। অতীতে কিংবা বর্তমানে কোনো সহিংস বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
এই সিনিয়র সাংবাদিক আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় তার বা তার শুভাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা বা বড় ধরনের ক্ষতির চেষ্টা হতে পারে। সে কারণে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটি আমলে নেওয়ার জন্য বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করা প্রয়োজন।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাহাত খান বলেন, আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments